দুমকীতে আ’লীগের বিক্ষোভ মিছিল

0
151

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী

সারাদেশে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর দুমকীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বেড় হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সুলতান আহম্মেদ মৃধা, দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম, দুমকী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. ফরিদা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দুমকীতে আ’লীগের বিক্ষোভ মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here