
মোঃ হাসান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার আওতাধীন দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলন এর সভাপতিত করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ আব্দুল খালেক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজ, উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ থানা শাখার সাধারণ সম্পাদক ক মোঃ নাজমুল হক, উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানা শাখার সংগ্রামী সভাপতি মোঃ মেহেদী হাসান।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিঘীনালা থানা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে ইসলামের বিকল্প নেই, ইসলাম ও দেশকে রক্ষায় সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানায় বক্তারা। দ্বাদশ জাতীয় সংসদ নিয়েও কথা বলেন বক্তারা, আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটা ইউনিয়ন ও উপজেলায় কমিটি করার আহ্বান জানায় তারা।
বাংলাদেশকে একটি শান্তি শৃঙ্খলা বদ্ধ করতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আহবান জানাই তারা ইসলাম এর মূল ধারা ভিত্তি অনুযায়ী যেন কাজ করে জনগণের সেবা নিয়োজিত থাকে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসেন বলেন এই সরকারের নির্বাচনে কোন নির্বাচন এ যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রয়োজনের রাজপথ অবরোধ করবে লংমাস করবে তবুও এই আওয়ামী সরকারের অধীনে কোন নির্বাচন করবে না তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির এর পরামর্শ অনুযায়ী দ্বারা মাঠে থাকবে বলে জানান।













