চট্টগ্রামে র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ী।

0
91

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক; মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি পিকআপ জব্দ।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১২ আগস্ট ২০২৩ ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় সন্দেহজনক একটি পিকআপ’কে থামানোর সংকেত দিলে উক্ত পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামী ১। মোঃ ইকবাল হোসেন (১৯), পিতা- মোঃ ইউসুফ, সাং-মধ্যম মটুয়া এবং ২। মোঃ ইমরান হোসেন (২৪), পিতা- মজিবুর রহমান, সাং- দক্ষিণ বল্লভপুর উভয়ের থানা-ছাগলনাইয়া, জেলা- ফেনীদ্বয়কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী করে আসামীদের নিজ মূখে স্বীকারোক্তি এবং দেখানো ও সনাক্তমতে তাদের হেফাজতে থাকা পিকআপের পিছনের বডির ভিতর হতে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ০২টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে সর্বমোট ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরিবহনে চাকুরীর আড়ালে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা) ফেনীর জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৮ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


চট্টগ্রামে র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ী।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here