ময়মনসিংহ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও পুলিশের সংঘর্ষ

গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

গত ৬ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেলের ১৪ নং ওয়ার্ডে এক রোগী সিরিয়াল ভেঙে ডাক্তার দেখাতে যাওয়ায় ওয়ার্ডে কর্মরত আনসার সদস্য বাঁধা দেয় তাতে ক্ষুব্ধ হয়ে যায় রোগীর লোক আনসার সদস্যকে ধাক্কা মারে এবং ওয়ার্ডে ডিউটি ইন্টার্ন চিকিৎসক কে অকথ্য গালাগালি করে যায় রোগীর ছেলে জানায় তার বাবা পুলিশের এসআই কক্সবাজারে কর্মরত।এক পর্যায়ে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর লোকের মাঝে কথা কাটাকাটি হতে থাকে।তখন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলে মেডিকেলে অবস্থিত পুলিশ ক্যাম্পে যায় সেখানে গেলে পুলিশ সেসকল চিকিৎসক ও শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে এতে আহত হয় বেশ কয়জন ইন্টার্ন চিকিৎসক ও ২ জন গুরুতর আহত হয়ে আইসিও তে ভর্তি হয়।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে মেডিকেলে ৩দিনের সবরকম কর্ম বিরতি ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।সুষ্ঠু বিচার না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে।

এ ঘটনার পরপরই ময়মনসিংহ পুলিশ সুপার ঘটনা স্থানে গিয়েছেন এবং দুজন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন এবং এ কর্মকান্ডের সুষ্ঠু তদারকির জন্য কমিটি গঠন করে ইন্টার্ন চিকিৎসকদের সে বিষয়ে আশা দিয়েছেন ময়মনসিংহ পুলিশ সুপার।


ময়মনসিংহ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও পুলিশের সংঘর্ষ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles