আশাশুনিতে জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

0
79

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার সমাপনী দিনে বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল প্রতিযোগীতায় ফাইনালে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় ও বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় নির্ধারিত সময় গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিসুর রহমান। সহযোগী রেফারীর দায়িত্ব পালন করেন, আসাদুল ইসলাম ও উত্তম কুমার মন্ডল। এদিকে, সকাল ৯ টায় প্রথম সেমিফাইনাল খেলায় শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় ও কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় ৩-২ গোলে শ্রীউলা হাইস্কুলকে হারিয়ে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা মুখোমুখি হয়। খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-১ গোলে বিজয়ী হয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। সমগ্র ক্রীড়া প্রতিযোগীতা পরিচারনা করেন, আনিসুর রহমান, আসাদুল ইসলাম, ইয়ামিন হোসেন, উত্তম কুমার মন্ডল ও অরুন কুমার সানা। ধারাভাষ্যে ছিলেন, আশরাফ হোসেন ও মাজহারুল ইসলাম সারাফাত। সবশেষে পুরষ্কার বিতরণীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরণকালে গত ৭ সেপ্টম্বর বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝেও পুরষ্কার বিতরণ করা হয়।


আশাশুনিতে জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here