ঈশ্বরগঞ্জে বিশিষ্ট নাগরিকদের সাথে অবহিতকরণ সভা।

0
228

আব্দুল্লাহ আল নোমান,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ভোটার সচেতনতা ও সক্রিয় নাগরিকত্ব বিষয়ক প্রকল্পের উদ্যোগে, স্হানীয় নাগরিক ও সংগঠনের প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। সুশাসনের জন্য নাগরিক সুজন, ঈশ্বরগন্জ উপজেলা শাখার সভাপতি, সাইফুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীলকন্ঠ আইছ মজুমদার এর সঞ্চালনায়, উক্ত অবহিতকরণ সভায়, প্রধান আলোচক হিসাবে, বিভাগীয় প্রধান সমন্বয়কারী জয়ন্ত কর উপস্থিত থেকে, ভোটার সচেতনতা ও সক্রিয় নাগরিক বিষয়ক নানা বিষয় তুলে ধরেন,পরে উপস্থিত নাগরিক বৃন্দ অবহিতকরণ বিষয়ের উপড় তাদের বক্তব্য তুলে ধরেন।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা সমন্বয়কারী, নাজমুল হক, উপজেলা, সুজন সহ সভাপতি, রতন ভৌমিক সহ উপজেলা সুজন ও ইউনিয়ন সুজন নেতৃবৃন্দ। আজ সকাল ১০ ঘঠিকায় স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


ঈশ্বরগঞ্জে বিশিষ্ট নাগরিকদের সাথে অবহিতকরণ সভা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here