দুমকিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
73

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এ স্লোগানে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৩টায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহাবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী আজিজুল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মৃধা, লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন, শ্রীরামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নাসির উদ্দীন মৃধাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


দুমকিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here