খুলনার ডুমুরিয়া মাদক দ্রব্যসহ আটক -১

0
143

শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

গতকাল খুলনা জেলা গোয়েন্দা পুলিশ এর বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ০৪ (চার) বোতল মাদকদ্রব্য অ্যালকোহল’সহ কুদরত গাজী (৩৮) নামে এক আসামি কে গ্রেফতার করা হয়।

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৩/১০/২০২৩ তারিখ পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা স্যারের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন স্যারের নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ডুমুরিয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডুমুরিয়া থানাধীন থুকড়া গ্রামস্থ জনৈক উজ্জ্বল এর চায়ের দোকানের সামনে হতে ১৩/১০/২০২৩ তারিখ রাত্র ১১.০৫ টার সময় আসামী মোঃ কুদরত গাজী (৩৮), পিতা- মৃত মঞ্জেল গাজী, মাতা-মৃত শরীফা বেগম, গ্রাম- থুকড়া ৭ নং ওয়ার্ড, থানা- ডুমুরিয়া, জেলা-খুলনাকে ধৃত করেন।

ধৃত পূর্বক আসামীর হেফাজত হতে ০৪ (চার) বোতল মাদকদ্রব্য অ্যালকোহলউদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই (নিঃ) আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।


খুলনার ডুমুরিয়া মাদক দ্রব্যসহ আটক -১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here