
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি
অদ্য ২০ অক্টোবর সকালে মাদক মামলায় ০২ (দুই) বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ তুহিন শেখকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
আসামি মোঃ তুহিন শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার কোটাকোল গ্রামের মোঃ কুদ্দুস শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হাসিবুর রহমান, এএসআই (নিঃ) মীর আলমগীর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কোটাকোল ইউনিয়নের কোটাকোল লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।





