
মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা
নেত্রকোণার পূর্বধলায় ফাঁসিতে ঝুলে তুতি গোস মান্দা (৫৭) নামে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২০ অক্টোবর) রাত সোয়া ১২ টায় উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর জোয়ারদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তুতি গোস মান্দা কালিহর জোয়ারদারপাড়া গ্রামের মৃত নগেন্দ্র গাগ্রা’র ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন তুতি গোস মান্দা (ভিকটিম) এর স্ত্রী তারা মানকিন পাশের বাড়ীতে প্রতিদিনের ন্যায় প্রার্থনা করতে যায়। প্রার্থনা শেষে (২০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় বসত ঘরে প্রবেশ করে ভিকটিমকে বসত ঘরের বাশের আড়ার সাথে গলায় প্লাস্টিকের রশি দিয়ে আত্মহত্যা করে ঝুলে আছে দেখতে পায়। ভিকটিমের স্ত্রীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ঝুলন্ত অবস্থা থেকে রশি কেটে নামিয়ে রাখে।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, তুতি গোস মান্দা (৫৭) নামে এক ব্যক্তি আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক অনুসন্ধানে ভিকটিম মানসিক অসুস্থ ছিল বলে জানা যায়।





