বশেমুরবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এ চ্যাম্পিয়ান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

মোঃ শাহাজান,বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি

বশেমুরবিপ্রবি আন্তঃ বিভাগ ফুটবল টুনামেন্ট -২০২২ এর ফাইনাল ম্যাচে ১-০ গোলের ব্যাবধানে কৃষিবিভাগ কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

আজ ২ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩:৩০ এ বশেমুরবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলাটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও কৃষি বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। ৭০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ১-০ গোলের ব্যাবধানে কৃষি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছেন। উক্ত আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্ট-২০২২ এ বিশ্ববিদ্যালয়ের ৩৪ টি ডিপার্টমেন্ট অংশগ্রহণ করেছিলেন। সাময়িক সমস্যার কারনে টুনামেন্ট এর কোয়ার্টার ফাইনাল পূর্ববর্তী খেলা পর্যন্ত অফ হয়ে গেয়েছিলো পুনরায় উক্ত টুনামেন্ট এর খেলা ১ নভেম্বর ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ।

উক্ত টুনামেন্ট এ ম্যান অব দ্যা টুর্নামেন্ট ট্রফি পেয়েছেন পলক (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) ,সর্বোচ্চ গোলদাতা ট্রফি পেয়েছেন-রাশেদ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি পেয়েছেন-জিয়া (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), সেরা গোল কিপার ট্রফি পেয়েছেন-নাদিম (কৃষি বিভাগ)।

উক্ত টুনামেন্ট এর চ্যাম্পিয়ান ও রানাসআপ ট্রফি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও কৃষি বিভাগের ফুটবল টিমের অধিনায়কদের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়া বিভাগ। এসময় মাঠে উপস্থিত ছিলেন প্রক্টর কামরুজ্জামান স্যার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমান স্যার, দুই এবং উভয় ডিপার্টমেন্ট এর শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য যে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এিপল জয় করেছেন। আন্তঃবিভাগ টুনামেন্ট-২০২২ এর ভলিবল, ব্যাডমিন্টন ও ফুটবল খেলায় চ্যাম্পিয়ান ট্রফি পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. হাসিবুর রহমান বলেন খেলার হার জিত থাকবেই তবে দুই দলই ভালো খেলেছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল প্লেয়ারদের তিনি ধন্যবাদ জানান এবং জয়ের ধারা অব্যহত রাখার চেষ্টা করতে বলেন।


বশেমুরবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এ চ্যাম্পিয়ান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles