কুষ্টিয়া ভেড়ামারায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় পাবনা সুইটস নামীয় মিস্টির দোকানকে অর্থ জরিমানা

0
133

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে উপজেলা প্রশাসন দুপুরে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এসময় ভেড়ামারার প্রাণকেন্দ্র রেলবাজারস্থ পাবনা সুইটস নামীয় মিস্টির দোকানকে দই ওজনে কম দেয়া ও খাদ্যের মূল্য তালিকা না থাকায় ১৫০০০ ( পনেরো হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ওজনে গড়মিল থাকায় একজন দই ক্রেতার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ভেড়ামারা উপজেলা প্রশাসন।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় ২৬০ টাকা হিসাবে দই বিক্রয় করে এবং দই এর হাড়ির ওজন ৫০০ গ্রাম বিয়োগ করে ওজন নির্ধারণ করে কিন্তু প্রকৃত হাড়ির ওজন ১৩৮৮ গ্রাম পাওয়া যায়। কিন্তু বাকি ৮৮৮ গ্রাম ওজনে কারচুপি করে পুরো মুল্য ক্রেতার নিকট থেকে নিয়ে আসছিলো প্রতিষ্ঠানটি।

পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে অর্থ জরিমানা করা হয়।

ইতিপুর্বে বিভিন্ন সময় বেশ কয়েকবার উক্ত প্রতিষ্ঠান কে জরিমানা করা হলেও প্রতিষ্ঠান টি সংশোধিত না হয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।

উক্ত অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।


কুষ্টিয়া ভেড়ামারায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় পাবনা সুইটস নামীয় মিস্টির দোকানকে অর্থ জরিমানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here