
মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নৌকা মার্কার বিজয়ের লক্ষে জনগনের নিকট শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে নিরলস ছুটে চলছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বিএনপি জামায়াত সন্ত্রাসী জোটের আগুন সন্ত্রাস নৈরাজ্যের পাশাপাশি দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় রাখতে নিজের সবটুকু দিয়ে কাজ করছেন ভোলা-৩ আসনের মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
উন্নয়নের বার্তা দিয়ে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি এবং ইনশাআল্লাহ প্রাণের নেত্রী ক্ষমতায় থাকলে স্মার্ট বাংলাদেশ সপ্ন নয় বাস্তবে পরিনত হবে। তাই আগামী নির্বাচনেও নিজেদের স্বার্থে শেখ হাসিনার নৌকার ভোট দেওয়ার বিকল্প নেই।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের পাটোয়ারীর হাটসহ জনতা বাজার, দলিল মাষ্টারের পোলের গোড়া এলাকায় বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়।













