
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি (শালখালি) রাধেশ্যাম মন্দির ও নামহট্ট মন্দিরে অন্নকুট মহোৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে তাই সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন আছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণে উন্নয়নের চিত্র বলে শেষ করা যাবে না তাই উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন। নরেন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, যুবলীগ নেতা তরিকুল ইসলাম তুষার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সাংবাদিক গোপাল কুমার ম-ল প্রমূখ।
এছাড়াও কাদাকাটিতে অন্নকুট মহোৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।





