নড়াইলে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

0
176

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে জড়িত আলামিন শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত আলামিন শেখ (৩৮) লোহাগড়া থানাধীন ধোপাদহ গ্রামের মৃত মমিন শেখের ছেলে। অদ্য ১৫ নভেম্বর বিকাল ১৬.০০ ঘটিকার দিকে লোহাগড়া থানাধীন ১২নং কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামস্থ মৃত মফিজ মোল্লার বাড়ির দক্ষিণ পাশে ১০০ গজ দূরে নদীর পাড় থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) কে এম তৌফিক আহমেদ টিপু, এএসআই (নিঃ) মোঃ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আলামিন শেখকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী আলামিন শেখ এর নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ (একশত) গ্রাঁম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইলে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here