কক্সবাজার ০১আসনে জাতীয় পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন ফজলে রাব্বি

0
85

অনলাইন ডেস্ক

কক্সবাজার ০১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন স্বেচ্ছাসেবক পার্টি কলাবাগান থানা শাখার সাবেক সহ সম্পাদক ও দলটির সদস্য মোঃ ফজলে রাব্বি। বুধবার (২২ নভেম্বর) বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। দলের পক্ষে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তিনি আশাবাদী জাতীয় পার্টি তাকে মনোনয়ন দিয়ে মানুষের সেবা করার সুযোগ করে দিবেন।

পেকুয়া উপজেলার বাসিন্দা ছমেদ মিয়া বলেন, রাব্বি ভাই বিভিন্ন দূর্যোগে আমাদের পাশে ছিলেন। সে যদি এমপি পদে ভোট করেন আমাদের এলাকার সকল গরিব মানুষেরা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

বৃদ্ধ রেবেকা খাতুন জানান, আমরা চেয়েছি একজন শিক্ষিত মানুষ আমাদের নেতা হোক। আমরা এরশাদ সরকারের আমলে অনেক ভাল ছিলাম। রাব্বি ভাইও যেনো এরশাদ সরকারের মত আমাদের সেবা করে, আমাদের ছেলে মেয়েদের চাকরির ব্যাবস্থা কইরা দেয়।

ফজলে রাব্বি বলেন, আমরা জনবন্ধু জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্তুত। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল ছিলো বাংলাদেশের স্বর্ণযুগ। আমরা জনবন্ধু জিএম কাদেরের নেতৃত্বে এককভাবে নির্বাচনের সক্ষমতা রাখি। এই আসনে সকল প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আমার রয়েছে। আমি বিশ্বাস করি, আমাকে কক্সবাজার ০১ আসনে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হবো। আর দল এখানে যাকেই মনোনয়ন দেবেন, তাকেই বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং শতভাগ বিজয়ী হবো ইনশাআল্লাহ।

জানা যায়, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪৮৬৩০২ যার মধ্যে পূরুষ ভোটার সংখ্যা ২৬০৫৬৩ ও নারী ভোটার সংখ্যা ২২৫৭৩৯।


কক্সবাজার ০১আসনে জাতীয় পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন ফজলে রাব্বি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here