
মোঃ আক্তার হোসেন চরফ্যাশন পৌরসভা প্রতিনিধি সহযোগিতা মোঃ রাসেল হাওলাদার,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদীয় আসন ১১৮ ভোলা ৪ চরফ্যাশন ও মনপুরা আসনে পঞ্চম বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
রোববার ২৬নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে ভোলা ৪আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
মনোনয়ন ঘোষণা হওয়ার সাথে সাথে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ উৎসবে মেতে উঠে। বিতরণ করা হয় মিষ্টি। অনেককে শুকরিয়া আদায় করতে দেখা যায়। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।আগামী বছর ২০২৪ সালের ৭ তারিখে সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম ভিপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোর্শেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব কায়সার আহমেদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহমদ উল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপন, সাধারন সম্পাদক আল ইমরান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউসুফ হোসাইন ইমন, উপজেলা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ, সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশনেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।













