
বিশেষ প্রতিনিধি
নরসিংদী-৫ রায়পুরায় ঢাকঢোল পিটিয়ে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নৌকার নতুন মাঝি’কে বরণ করে নিলেন নেতাকর্মীরা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদীয় ২০৩ নরসিংদী-৫ (রায়পুরা) আসনে সপ্তমবারের মত নৌকার মাঝি হলেন ৬ বারের সাংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু। আওয়ামী লীগ থেকে দলীয় নৌকার মনোনয়ন পাওয়ার পর তার নিজ এলাকায় আগমন উপলক্ষে নেতাকর্মীরা ডাক ডোল বাজিয়ে আনন্দের সাথে বরণ করে নিলেন রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি’কে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নরসিংদী রায়পুরা আঞ্চলিক সড়কে নরসিংদী আরশীনগর থেকে রায়পুরা উপজেলা পরিষদ পর্যন্ত রায়পুরা উপজেলা ২৪ টি ইউনিয়ন ১টি পৌরসভা থেকে চেয়ারম্যান ও আওয়ামিলীগের নেতৃত্বে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ সমর্থকরা আনন্দ মিছিল করে স্লোগান পোস্টার ব্যানার ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর রাজিউদ্দিন আহমেদ রাজু- দলীয় সভানেত্রী তাঁর উপর আস্থা রাখায় এবং রায়পুরার জনগণ পাশে থাকায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আওয়ামিলীগের দূর্গ হিসেবে পরিচিত এই আসনে আবারও ভোট দিয়ে বিজয়ী করে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য তিনি জনগনকে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন রাজিউদ্দিন আহমেদ রাজু’র সহধর্মিণী কল্পনা রাজিউদ্দিন, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট ইউনুছ আলী ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, পৌরসভার মেয়র জামাল মোল্লা, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল, আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান হাজি মোঃ সেলিম, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।













