আশাশুনিতে কৃষকদের মাঝে ২২টি সেচ যন্ত্র বিতরণ

0
87

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে উপকারভোগি কৃষকদের মাঝে এলএলপি (লো লিট পাম্প) বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপকারভোগি ২২ জন কৃষকের মাঝে ২২ টি সেচ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরন করেন। যেটি দ্বারা মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষী এ যন্ত্রের মাধ্যমে পানি ব্যবহার করে সেচ কার্যের সুবিধা পেতে পারবে। যা প্রদর্শনী বাস্তবায়ন কাজেও ব্যবহৃত হবে এবং ভূ-উপরস্থ পানির দক্ষতা ব্যবহার নিশ্চিত করার নিমিত্বে উপকারভোগি কৃষকদের সেচের সুযোগ হবে। সেচ যন্ত্র বিতরনকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, এসএপিপিও এবং উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আশাশুনিতে কৃষকদের মাঝে ২২টি সেচ যন্ত্র বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here