নৌকাকে নির্বাচিত করতে চারঘাট উপজেলায় শলুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের উঠান বৈঠক 

0
99

মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম কে ৪র্থ বারের মত নির্বাচিত করতে শলুয়া ইউনিয়নের, শলুয়া ৫ নং ওয়ার্ডের পুকুর পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, ৫৭ রাজশাহী-৬ আসনে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলমকে পুনরায় আবার নির্বাচিত করার লক্ষ্যে, ইউপি সদস্য ও সহ-সভাপতি মোকলেসুর রহমান বাচ্চুর দিক নির্দেশনায়, উঠান বৈঠকের আয়োজন করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ।

উঠান বৈঠকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহীন আলম, সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হুমায়ূন কবির, প্রধান বক্তা ছিলেন শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অধ্যক্ষ মোঃ ওয়াহেদুল ইসলাম,

আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ রুহুল আমিন সরকার,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (শিক্ষক), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহমেদ, সাবেক ছাত্রনেতা মোঃ শামীম (শিক্ষক), চারঘাট উপজেলা যুবলীগের সদস্য এ কে এম ফয়সাল সরকার রিচার্ড, শলুয়া ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ তন্ময় ইসলাম, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগর সভাপতি মোঃ সাইদুর রহমান সাধারণ সম্পাদক মোঃ মান্ন হোসেন, মোঃ বজলুল করিম চারঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

জনগণের কাছে তিনি সবসময়ই সাদামাটা হাস্যউজ্জল মানুষ হিসেবেই পরিচিত। শলুয়া ইউনিয়নের মানুষের প্রাণের দাবী ছিলো নৌকায় ভোট দেওয়া। আর তাদের প্রথম পছন্দ ছিল আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলমের সাথে এই আসনের জনগণের আত্মার সম্পর্ক ছিলো। সাধারণ মানুষের ভালবাসার জন্য এই অঞ্চলের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম।

জনগণের আশা চারঘাট-বাঘায় বিপুল ভোটে নৌকার জয় দেখাবে তারা। আর সেই লক্ষ্যে কাজ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনাকে আবার পুনরায় নির্বাচিত করতে এই আসন আওয়ামী লীগকে উপহার দিতে চান এই অঞ্চলের মানুষ।


নৌকাকে নির্বাচিত করতে চারঘাট উপজেলায় শলুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের উঠান বৈঠক 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here