ভোলার তজুমদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান শিলার নেতৃত্বে নারীনেত্রীরা আবারো নৌকার বিজয় সুনিশ্চিতে ধারাবাহিক উন্নয়ন প্রচারে ব্যস্ত

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় রাখতে ভোলা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে চতুর্থ বারের মতো বিজয়ী করতে নিরলস কাজ করে সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ তজুমদ্দিন উপজেলা শাখার সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা।

রাজনীতির মাঠে জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির বিশ্বস্ত অনুসারী আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ন্যায় নীতি আর্দশে অটুট থেকে মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে রাজনীতির মাঠে একজন দক্ষ সংগঠক হিসেবে আসীন হওয়া নারী নেত্রী কোহিনূর বেগম শিলা।

দল ও দলীয় এমপি শাওন মহোদয়ের প্রশ্নে আপোষহীন হয়ে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ওয়ার্ড চষে বেড়াচ্ছেন কোহিনূর বেগম শিলা বলছেন সরকারের তথা এমপি শাওনের বিগত সময়ের বহুমাত্রিক উন্নয়নের কথা।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের চতুর্থ বিজয় সুনিশ্চিতে নিজের সবটুকু দিয়ে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাওয়া সফল নারীনেত্রী শিলা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে উন্নয়নের পক্ষে ভোট চাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় টানা পঞ্চম দিনেও উপজেলার চাদপুর ইউনিয়নের বালিয়াকান্দি, দেওয়ানপুরসহ বিভিন্ন ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নৌকা মার্কার বিজয়ের লক্ষে মতবিনিময় করেন।

উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী কোহিনূর বেগম শিলার নেতৃত্বে নারীদের দ্বারেদ্বারে গিয়ে এভাবে সরকারের উন্নয়ন প্রচারে ভোটারদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলছে।

এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা বলেন, ভোলা-৩ আসন তথা লালমোহন তজুমদ্দিনের বহুমাত্রিক উন্নয়ন ও মানুষের প্রাপ্য সেবা নিশ্চিতে মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ভাইয়ের বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশের স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে আবারো শাওন ভাইকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী সুনিশ্চিত করার লাক্ষ্য তজুমদ্দিন মহিলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে।


ভোলার তজুমদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান শিলার নেতৃত্বে নারীনেত্রীরা আবারো নৌকার বিজয় সুনিশ্চিতে ধারাবাহিক উন্নয়ন প্রচারে ব্যস্ত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles