
মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসারেফ হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার কুন্ড, বীরমুক্তিযোদ্ধা সহ, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী বাহিনী কর্তৃক নির্মমভাবে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতার আয়োজন করা হয়।





