আদিয়াবাদ নওশেদ খান প্রতিবন্ধী বিদ্যালয়ে হুইল চেয়ার বিতরণ

0
60

ইতি খানম

“আমরাও ফুল হয়ে ফুটতে পারি, আমরাও পাখি হয়ে উড়তে পারি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মোঃ নওশেদ খান বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

(১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নে তোহেরা বেগম সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান আমরিকা প্রবাসী তোহেরা বেগম এর অর্থ্যায়নে পরিচালিত মোঃ নওশেদ খান বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ে সমাজ কল্যান মন্ত্রাণালয় কতৃক হুইল চেয়ার শারিরীক প্রতিবন্ধী সিদ্দিকুর রহমান’কে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ সেলিম, ৫নং ওয়ার্ড সদস্য মোঃ হুমায়ুন কবির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ কবির, শিক্ষকমণ্ডলী, ছাত্র/ছাত্রী, অভিভাবক সহ স্থানীয় বিভিন্ন পেশার গন্যমান্য নেতৃবৃন্দরা।

জানা যায়, নরসিংদীর রায়পুরায় তোহেরা বেগম সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান আমেরিকা প্রবাসী তোহেরা বেগম এর অর্থ্যানে পরিচালিত মোঃ নওশেদ খান বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী বিদ্যালয় টি নিজস্ব অস্থায়ী ভবনে ১লা জানুয়ারী ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। সমাজ সেবা সাবেক কর্মকর্তা মোঃ নওশেদ খান অধ্যাক্ষ এর সার্বিক ব্যবস্থাপনায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের নিয়ে তোহেরা বেগম সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান এর ব্যক্তিগত অর্থ্যায়নে বিনা বেতনে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী বিদ্যালয় টি পরিচালনা করে অন্যরকম দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। তোহেরা বেগম সমাজ কল্যান সংস্থার উদ্যোগে বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই, ব্লক বাটিক ও কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হয়ে থাকে। পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন এবং নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রবাসে বসেই তোহেরা বেগম বিভিন্ন সেবা প্রদান সহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করে আসছেন। এই উদ্যোগের প্রসারতা আগামী দিনে সমাজ পরিবর্তনের বিশেষ ভূমিকা পালন করবে।

প্রতিষ্ঠাতা মোঃ নওশেদ খান বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় প্রতিবন্ধী শিশুদেরকে অনেকটা হেয় প্রতিপন্ন অথবা নিচু চোখে দেখা হয়। তাদেরকে প্রায়ই অবহেলা করা হয়ে থাকে শুধুমাত্র প্রতিবন্ধী হওয়ার কারণে। কিন্তু প্রকৃতপক্ষে প্রতিবন্ধী শিশুরাও যে অনেক প্রতিভাবান হতে পারে সেটা একদমই বুঝতে চেষ্টা করি না। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অনেক শিশুই নিজেদের মেধা আর দক্ষতার বিকাশ ঘটিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এগুলো কিন্তু আমাদের চোখের সামনেই ঘটছে। সামাজিকভাবে প্রতিবন্ধীদেরকে অবহেলার চোখে দেখা হলেও আমি মনে করি এখন সময় এসেছে এ ধরনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। বরং মেধা, দক্ষতা আর সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তারাও সমাজ, দেশ ও জাতির সম্পদে পরিণত হতে পারে।

সরকারী সাহায্য সহযোগিতা ছাড়াই র্দীঘ দিন যাবৎ তোহেরা বেগম সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান আমেরিকা প্রবাসী তোহেরা বেগম এর অর্থায়নে মোঃ নওশেদ খান বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী বিদ্যালয় টি নিজস্ব ভবনে পরিচালিত হয়ে আসছে। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকলকে আহবান করেন। বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলটির জন্য সরকারী ভাবে সাহায্য সহযোগিতা পেলে অনেক দূর এগিয়ে নিতে চান তিনি।


আদিয়াবাদ নওশেদ খান প্রতিবন্ধী বিদ্যালয়ে হুইল চেয়ার বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here