
চাঁদপুর জেলা প্রতিনিধি
চাঁদপুরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সর্বস্তরের জনগণ। শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহরে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির পর পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে ডিসি কামরুল হাসান। পরে শিক্ষামন্ত্রীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা শ্রদ্ধা জানান। পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিট, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, চাঁদপুর জেলা পরিষদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ।
আরও শ্রদ্ধা নিবেদন করেন সিভিল সার্জন কার্যালয়, গণপূর্ত বিভাগ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সদর উপজেলা পরিষদ, বিএমএ চাঁদপুর, স্বাচিব চাঁদপুর, সরকারি আইন কর্মকর্তা, জেলা মহিলা আওয়ামী লীগ, চাঁদপুর সদর ও পৌর যুবলীগ, ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতাল, আনসার ও ভিডিপি কার্যালয়, সদর ও পৌর মহিলা আওয়ামী লীগ, পরিবেশ অধিদপ্তর, জেলা শ্রমিক লীগ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চাঁদপুর সাহিত্য একাডেমি, চাঁদপুর প্রেসক্লাব ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
পরে সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা এবং চাঁদপুর সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কুাউটস, রোভার, গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করা হয়। কচুকাওয়াজের পর শিশু কিশোরদের শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।












