তালতলীতে আ”লীগের কর্মী সভা অনুষ্ঠিত

0
105

এইচ এম হোসাইন,তালতলী (বরগুনা) প্রতিনিধি

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনার তালতলীতে নৌকা মার্কাকে বিজয়ী করতে একটি ওর্য়াড আ”লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধার সময় তালতলী ছালেহিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার হল রুমে জাতীয় সংসদ নির্বাচনের বরগুনা-১ আসনের নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে মালিপাড়া ২নং ওর্য়াড আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

২নং ওর্য়াড আ”লীগের কর্মী সভার সভাপতি জনাব মো. মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক জনাব মো.মিরাজ জোমাদ্দার উদ্যোগে এবং জনাব মো.খালেদ মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা আ”লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জনাব মো. রেজবীউল কবির জোমাদ্দারসহ আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালিপাড়া ২নং ওর্য়াডের ইউপি সদস্য জনাব মাও: মো.আনোয়ার হোসেন, ৬নং নিশানবাড়ীয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

উক্ত কর্মী সভার প্রধান অতিথি জনাব মো. রেজবীউল কবির জোমাদ্দার বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২নং ওর্য়াড আ”লীগের সকল কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।বরগুনা-১ আসনের নৌকার প্রার্থীকে জয়ী করে আ”লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে এবং তার জন্য এখনই কাজ করতে হবে।


তালতলীতে আ”লীগের কর্মী সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here