বরগুনা-১ আসনের উন্নয়নে কেটলি মার্কায় ভোট দেয়ার আহ্বান নুরুল ইসলামের

0
118

মোঃ তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বুধবার (২২ ডিসেম্বর) সকাল দশটার সময় আমতলী উপজেলা নিজ রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন বীর মুক্তিযোদ্ধাজ মোহাম্মদ নুরুল ইসলাম।

নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার ও গণসংযোগ করছেন এই আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম (অবসরপ্রাপ্ত বিচারক কাস্টমস ও ভ্যাট আফিলাত ট্রাইবুনাল)। এছাড়াও চাকরিগত অবস্থায় তিনি প্রতিষ্ঠা ১. গ্রীনভিউ ল’ কলেজ, ঢাকা। ২. গ্রীনভিউ হাই স্কুল এন্ড কলেজ ঢাকা। ৩. গ্রীনভিউ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা। ৪. উত্তর সোনাখালী হাই স্কুল এন্ড কলেজ আজীবন সদস্য প্রতিষ্ঠাতা। ৫. আপতুন নেছা একাডেমী সোনাখালি। ৬. আরিকিয়া এবতেদায়ী মাদ্রাসা সোনাখালি সহ আরো তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, ১৯৫৮ সনের ১০ ই মে জন্মগ্রহণ করেন।

মাত্র ২৪ বছর বয়সে ১৯৮৫ (সপ্তম ব্যাচে)  বিসিএস পরীক্ষার উত্তীর্ণ হয়ে, সহকারী কালেক্টর অব কাস্টমস ও ভ্যাট। পদে চাকরিতে যোগদান করেন ও ২০১৮ সনে (টেকনিক্যাল) কাস্টমস ও ভ্যাট আপেলের ট্রাইবুনাল, ঢাকা বিচারক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি বলেন আমি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার এই গণমানুষের জন্য, বরগুনা বাসীর জন্য, একটি সুশৃংখল, সমৃদ্ধশীল জেলা উপহার দেওয়ার জন্য। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেটলি মার্কায় আপনাদের দোয়া ও ভোট প্রত্যাশী। এই বলে তিনি এলাকার উন্নয়নে ৭ জানুয়ারি কেটলি প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১ (আমতলী – তালতলী-ও বরগুনা সদর) আসনে জমে উঠেছে প্রচার-প্রচারণা।


বরগুনা-১ আসনের উন্নয়নে কেটলি মার্কায় ভোট দেয়ার আহ্বান নুরুল ইসলামের

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here