উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান – এমপি শাওন

0
160

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান ১১৭, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামীলীগ ধলীগৌরনগর দক্ষিন এর আওতাধীন ৪নং ওয়ার্ড শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুন্নবী চৌধুরী শাওন তথা নৌকার বিজয় নিশ্চিত করতে ধলীগৌরনগর ইউনিয়নস্থ ৪নং ওয়ার্ড চতলা নুর মোহাম্মদ মাষ্টার বাড়িতে “উঠান বৈঠকে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ধলীগৌরনগর ইউনিয়ন চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাকসুদুর রহমান হাওলাদার, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন আরজুসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান – এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here