নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস সৃষ্টি করা ম্যাচে, ম্যাচ সেরা শেখ মেহেদী

0
176

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

২৭ ডিসেম্বর ২০২৩ ইং দুপুরটা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য এক স্বপ্নের দিন। নিউজিল্যান্ডের মাটিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। অসাধারণ বোলিংয়ের পর ব্যাটিংয়ে নেমে গুছালো ফিনিংয়ে ইতিহাস সৃষ্টিকারী এই ম্যাচে সেরা প্লেয়ার নির্বাচিত হন শেখ মেহেদী হাসান। ৪ ওভারে ১৪ রানের খরচায় ২ উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। তারপর ৭ নাম্বারে ব্যাটিং করতে নেমে ১৬ বলে ১৯ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মেহেদী।

পঞ্চপাণ্ডবের ৫ জনকে ছাড়ায় এইদিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ১ম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামেন শান্তর তরুণ দল। ফলাফল তাই হলো, যা আগে কখনো হয়নি। নিয়মিত অধিনায়ক সাকিবের অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করেন নাজমুল হোসেন শান্ত। তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে ইতিহাসের সাক্ষী হয়ে গেলেন তিনি। শান্তই প্রথম ক্যাপ্টেন যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই জিতেছেন। এমনকি টি-টোয়েন্টি, ওডিআই ম্যাচগুলো নিউজিল্যান্ডের মাটিতে।

নিউজিল্যান্ড টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রান করে। যেখানে নিউজিল্যান্ডের পক্ষে নিশাম ৪৮ , সান্তনার ২৩ ও চ্যাম্পম্যান ১৯ রান করেন। বাংলাদেশীদের পক্ষে শরিফুল ৩ টি, শেখ মেহেদী ২ টি, মুস্তাফিজুর ২ টি এবং সাকিব, রিশাদ ১ টি করে উইকেট নেন।

১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটনের ৪২, সৌম্যর ২২, তাওহীদ ও মেহেদীর ১৯ এর উপর ভর করে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।


নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস সৃষ্টি করা ম্যাচে, ম্যাচ সেরা শেখ মেহেদী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here