কক্সবাজার-৪ নৌকার প্রচারণায় উখিয়া রত্নাপালং ১, ৭, ৮, ৯নং ওয়ার্ডের মহিলাদের নিয়ে মহিলা সমাবেশ

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মনোনীত পদপ্রার্থী ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি’র সহধর্মিণী জনাবা শাহীন আক্তার চৌধুরীকে ২য় বারের মতো বিজয়ী করার লক্ষ্যে রত্নাপালং ইউনিয়ন পরিষদ আওতাধীন ১.৭.৮.৯ নং ওয়ার্ড মহিলাদের উদ্যোগে ২৯/১২/২০২৩ইং রোজ শুক্রবার বিকাল ৩:০০ ঘটিকার সময় পালং আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় দৈনিক একুশে নিউজের এক সাক্ষাৎকারে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি জানান নৌকার বিপক্ষে নির্বাচন করা ঈগল মার্কাকে কোন প্রতিদন্ধী মনে করেন না।

এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব নুরুল হুদা, বক্তব্য রাখেন কক্সবাজার জেলার আওয়ামী লীগের সহ সভাপতি আবুল মনসুর চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন, আরোও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জামাল, কায়সার সহ উপস্থিত ছিলেন আরোও অনেকে।

সভাপতিত্বে করেন রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আছহাব উদ্দিন মেম্বার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর।


কক্সবাজার-৪ নৌকার প্রচারণায় উখিয়া রত্নাপালং ১, ৭, ৮, ৯নং ওয়ার্ডের মহিলাদের নিয়ে মহিলা সমাবেশ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles