১৬ বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দেবেন লিপটন সরকার

বুধবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ১৬তম বারের মতো বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিতে যাচ্ছেন সাঁতারু লিপটন সরকার। টানা ১৫ বারের মতো এ চ্যানেল জয় করার রেকর্ড রয়েছে তাঁর।

বিজয় দিবসের দিন সাঁতার প্রসঙ্গে লিপটন সরকার প্রথম আলোকে বলেন, তাঁর এবারের সাঁতার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সব শহীদ সূর্যসন্তানের স্মৃতির প্রতি উৎসর্গ করতে চান। লিপটন আরও বলেন, ২০০৬ সাল থেকে প্রতিবছর তিনি সাঁতরে এই চ্যানেল অতিক্রম করছেন। সবশেষ গত ৩০ নভেম্বর ১৫তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার ২০২০-এ অংশ নিয়ে টানা ১৫ বারের মতো এ চ্যানেল জয় করার রেকর্ড গড়েছেন তিনি। বিজয় দিবসের সাঁতারে আবার নতুন রেকর্ড গড়বেন বলে আশা প্রকাশ করেন লিপটন। তাঁর এবারের সাঁতারের আয়োজন করছে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা।

কয়েক দিন ধরে লিপটন সেন্ট মার্টিন দ্বীপ ও শাহপরীর দ্বীপে অবস্থান করে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। বিজয় দিবসের সাঁতারে আবার নতুন রেকর্ড গড়বেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলা চ্যানেল সাঁতার শুরু হয় কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে। ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে সাঁতারুকে পৌঁছাতে হয় সেন্ট মার্টিন দ্বীপে। লিপটন এবার সাঁতার শুরু করবেন টেকনাফে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে। সেখান থেকেও সেন্ট মার্টিনের দূরত্ব ১৬ দশমিক ১ কিলোমিটার। আগামীকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে লিপটনের সাঁতার শুরু করার কথা রয়েছে।

কয়েক দিন ধরে লিপটন সেন্ট মার্টিন দ্বীপ ও শাহপরীর দ্বীপে অবস্থান করে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এ চ্যানেলে নিজের ১৬তম সাঁতার নিয়ে লিপটন বলেন, ‘আমরা চাই, এ ধরনের অ্যাডভেঞ্চারে তরুণ প্রজন্ম আরও বেশি করে আগ্রহী হয়ে উঠুক। এ ধরনের খেলাধুলায় থাকলে সুস্বাস্থ্য যেমন নিশ্চিত হবে, তেমনি মাদকাসক্তিসহ ভয়াবহ নেশা থেকে তরুণ প্রজন্ম দূরে থাকবে।’


১৬ বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দেবেন লিপটন সরকার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles