নড়াইলে টয়লেটের হাউজে মিলল নারীর মরদেহ

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে টয়লেটের পেছনের হাউজ থেকে আম্বিয়া (৫৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানাযায়, শুক্রবার বেলা ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রজ্জেক মোল্যার বাড়িতে থাকা টয়েলেটের হাউজে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত রজ্জেক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।


নড়াইলে টয়লেটের হাউজে মিলল নারীর মরদেহ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles