উন্নয়নের ধারা অব্যাহতে আবারো নৌকায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে হবে – নৌকা মার্কার প্রার্থী এমপি শাওন

বিশেষ প্রতিনিধি ভোলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিতে ভোট দেওয়ার আহবান জানিয়ে গনসংযোগ লিফলেট বিতরণ ও উঠোন বৈঠক করেছেন ভোলা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

৪ঠা জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে লালমোহন উপজেলার রমাগঞ্জ, চরভূতা, ধলিগৌরনগর, তজুমদ্দিন উপজেলার চাচড়া, সহ বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ লিফলেট বিতরণ ও উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন। এই ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনেও নৌকার জয়ের বিকল্প নেই। তাই সবাই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে হবে।

চাদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লা কিরনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য এমপি নূরুন্নবী চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যন্নোয়ন করে। আর বিএনপি-জামায়াত নিজেদের ভাগ্যন্নোয়ন করে। ক্ষমতায় এসে নিজেদের ভাগ্যন্নোয়নের জন্য তারা এখন মানুষ হত্যা করছে। দেশের জনগণ এখন এই সন্ত্রাসীদের সঙ্গে নেই। জনগণ এখন শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকায় বিশ্বাসী। তারা নির্বাচনে নৌকাকেই বিজয়ী করবে।

এসময় তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উন্নয়নের ধারা অব্যাহতে আবারো নৌকায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে হবে – নৌকা মার্কার প্রার্থী এমপি শাওন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles