
অনলাইন ডেস্ক
সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোটগ্রহণের শুরুতে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল।
শীতের সকালে পারিবারিক কাজ সেরে বের হতে দেরি হওয়ায় শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-১৮ আসনের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।
রবিবার রাজধানীর দক্ষিণ খানের মোল্লার টেক উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২ শতাংশ ভোট পড়েছে। দুপুর ১২টা পর্যন্ত এ ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার আমিনুল ইসলাম খন্দকার।
তবে ভোটার সংখ্যা এখন আরও বেড়েছে বলে জানান তিনি।













