ব্রাহ্মণবাড়িয়ার ট্রাক চাপায় নিহত ২!

আব্দুর রহীম হাজারী,ব্রাহ্মণবাড়িয়ার থেকে:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাউসার আলম (৩৫) নামে একজনের নাম জানা গেছে।

তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে ও সিএনজিচালিত অটোরিকশাটির চালক।

নিহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার খাড়েরা নামক স্থানে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের অটোরিকশাচালক কাউসার মিয়া (৩৫)।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকালে খাড়েরা এলাকায় কুমিল্লাগামী একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়াগামী সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী মারা যান। এসময় আহত হন অটোরিকশায় থাকা বাকি চার যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।


ব্রাহ্মণবাড়িয়ার ট্রাক চাপায় নিহত ২!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles