দেশে আরও ২৫ জনের করোনা শনাক্ত

0
264

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৭ হাজার ২৫৮ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮২ জন অপরিবর্তিত রয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ জন। এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১৪ হাজার ৪৭৮ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৩৪০ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৫ শতাংশ।


দেশে আরও ২৫ জনের করোনা শনাক্ত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here