দুমকীর আঠারোগাছিয়ায় মেধাবী শিক্ষার্থীদের সিরাজ উদ্দিন পদক ও স্কুল ব্যাগ বিতরন

0
117

মোঃ জাহিদুল ইসলাম,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার জমিদাতা, মরহুম সিরাজ উদ্দিন আহমেদ এর স্মরনে আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি -এডিএস এর উদ্যোগে সকাল ১০টায় উত্তর আঠারোগাছিয়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাজ সেবক আমির হোসেন এর সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সিরাজ উদ্দিন পদক ও স্কুল ব্যাগ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন সংগঠনের লক্ষ উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটির এরকম মহতি কাজের সাথে আপনাদের সহযোগীতা কামনা করি যাতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ বজলুর রহমান, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, লেবুখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ সামিম হোসেন, ৭নং ওয়ার্ডের মেম্বার ইদ্রিস সরদার, আওয়ামী যুবলীগ লেবুখালী ইউনিয়নের সাধারন সম্পাদক মতিউর রহমান লিটন, মো: জাহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন সাংবাদিক সহিদ সরদার, নুরুলহক হাওলাদার, উত্তর আঠারোগাছিয়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর প্রমুখ। উত্তর আঠারোগাছিয়া বে সরকারী প্রাথমিক বিদ্যালয় সকল শ্রেনীতে মেধা তালিকায় ১ম, ২য়, ও ৩য় স্থান অধিকারীদের সিরাজ উদ্দিন স্মৃতি পদক হিসাবে ক্রেস্ট ও স্কুল ব্যাগ প্রদান করা হয়।

এছাড়াও আঠারোগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, আঠারোগাছিয়া ক্বেরাতুল উলুম কওমি ও নূরানী মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ব্যাগ বিতরন করা হয়।

মরহুম সিরাজ উদ্দিন সিকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষনা করা হয়।


দুমকীর আঠারোগাছিয়ায় মেধাবী শিক্ষার্থীদের সিরাজ উদ্দিন পদক ও স্কুল ব্যাগ বিতরন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here