পূর্বধলায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

0
56

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাতটি কেন্দ্রে এস,এস,সি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

অদ্য বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ২০২৪ ইং সকালে উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা নিরাপদে পরীক্ষা হলে প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু বকর সিদ্দিক জাতীয় “দৈনিক একুশে নিউজকে “জানান, এ বছর উপজেলার ১১টি ইউনিয়নের মোট ১ হাজার ৬শ ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬শ ৬৬ জন অংশগ্রহণ করে ও অনুপস্থিত রয়েছে ২৩ জন। এসএসসিতে ১ হাজার ৩১৬ জনের মধ্যে ১ হাজার ৩১১ জন অংশগ্রহণ করে অনুপস্থিত ৫ জন, দাখিলে ২শ ৬৩ জনের মধ্যে ২শ ৫৮ জন অংশগ্রহণ করে অনুপস্থিত ৫ জন এবং ভোকেশনাল বিভাগে ১শ ১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ জন অংশগ্রহণ করে ১৩ জন অনুপস্থিত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বলেন, শান্তিপূর্ণ মনোরম পরিবেশে উপজেলায় নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা সকল কেন্দ্রে শান্তিপূর্ণ পরীক্ষা গ্রহণের সকল ব্যবস্থা পূর্বেই সকল শিক্ষক ও প্রশাসনের লোকদের নিয়ে সম্পন্ন করেছি এবং কোচিং কার্যক্রম বন্ধ রাখার জন্যও পূর্বেই সকলকে নোটিশ করেছি। তিনি আরও বলেন কোথাও যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী সব সময় সর্তক অবস্হানে রয়েছে।


পূর্বধলায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here