নেত্রকোনার পূর্বধলায় ত্রাশের আরেক নাম সোহরাব মিয়া

0
204

মোঃ আনিসুজ্জামান হৃদয়,বিশেষ প্রতিনিধি পূর্বধলা নেত্রকোনা

নেত্রকোনা পূর্বধলা উপজেলার ১০নং নারান্দিয়া ইউনিয়নের দাপুনি গ্রামে গড়ে উঠেছে এক সন্ত্রাসী বাহিনী। যার গডফাদার মোঃ সোহরাব মিয়া ওরফে নেতা সোহরাব,সে এলাকায় সংসদ সদস্য ও চেয়ারম্যানের নাম ব্যাবহার করে গড়ে তুলেছে এক বিশাল ত্রাশের রাজ্য, তার বিরুদ্ধে রয়েছে- গ্রামের নিরীহ মানুষদের উপর অত্যাচার জমি দখল সহ নানা অভিযোগ। অন্যায়ের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করতে গেলে করা হয় মারধর সহ বসতবাড়িতে হামলা, এমনি এক ভুক্তভোগী তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তার বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং দেওয়া হয় নানা হুমকি-ধামকি ঐই ভুক্তভোগী সর্বশেষ এলাকায় কোনো বিচার না পেয়ে, দৈনিক একুশে নিউজ ও শ্যামগন্জ মিডিয়া এর পূর্বধলা উপজেলা প্রতিনিধি মোঃ আনিসুজ্জামান হৃদয়ের কাছে ঘটনাটি সমাধানের জন্য অনুরোধ জানান, পরে উক্ত ঘটনাটি সত্যতা জানার জন্য ক্যামেরাম্যান সহ উক্ত দাপুনি গ্রামে গেলে রাস্তায় চোখের সামনে পড়ে সন্ত্রাসী সোহরাবের একটি কুকর্মের প্রমান, ঘটনাস্থলে উপস্থিতি মিলে সোহরাব সহ আরো কয়েজনের, দেখা যায় রাস্তার নিচ দিয়ে ছিদ্র করছে তারা, মাঁছ চাষের ফিশারির পানি কমানোর ছিদ্র করা চলাকালীন নিমিষেই ৪ থেকে ৫টি গ্রামের জনগণের চলাচলের রাস্তাটি, চোখের সামনে ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যায়,পরে তাকে এই ঘটনা জিজ্ঞেস করলে উত্তরে সে সাংবাদিকদের জানান আমি দলীয় লোক, আমার যা করার তাই করবো, এখানে আপনি কে, এই রাস্তাটি আমার, এই বলে সাংবাদিকদেরকে খারাপ ভাষায় করতে থাকে গালি-গালাজ ও আখ্যায়িত করতে থাকেন চাঁদাবাজ বলে। আবশেষে ৮ থেকে ৯ জন সন্ত্রাসীকে নিয়ে সে এগিয়ে আসে সাংবাদিকদের হামলা করতে, পরে এলাকাবাসীরা এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এমন হাজারো দলীয় নামধারী সন্ত্রাসীরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে আছে দেশের আনাচে-কানাচে, কিন্তু দলীয় নাম ভাংগিয়ে রেহাই পেয়ে যাচ্ছে সবসময়। এমন হাজারো পাতি নামধারী নেতাদের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলের।


নেত্রকোনার পূর্বধলায় ত্রাশের আরেক নাম সোহরাব মিয়া

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here