কুমারখালীতে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আহত ২

0
201

মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী সদকী ইউনিয়নে জমি জোর পূর্বক দখল সংক্রান্ত  বিরোধের জেরে, সংঘর্ষে দুই জন আহত হওয়ায় খবর পাওয়া যায়। আহতদের রক্তাক্ত জখম অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

৭ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সদকী ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আনারুল ইসলাম (৫৭) রমেজা খাতুন (৫২)।

এই বিষয়ে আহত ব্যক্তির স্ত্রী মোছাঃ রমেছা খাতুন কুমারখালী থানার একটি এজাহার দায়ের করেন বলে জানা যায়।

এজাহার সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর গ্ৰামের মৃত আবু সুফিয়ান এর ছেলে, মোঃ হানিফ সেখ (৩০) মোঃ মানিক সেখ (৪৫) মোঃ রতন শেখ (৪০) সহ আরো অনেকেই। পরিকল্পিত ভাবে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে আনারুল ইসলাম এর বাড়ির জমি দখল সংক্রান্ত বিরোধের জেরে তাদের পরিবারের সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে।

আহতের স্ত্রী মোছাঃ রমেজা খাতুন বলেন, বৃহস্পতিবার দুপুরে শফিকুল, হানিফ সহ আরো ৪ থেকে ৫ জন আমাদের বাড়িতে এসে আমাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এটা পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে। এই বিষয়ে কুমারখালী থানার একটি লিখিত এজাহার দেওয়া হয়েছে। আমরা এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে  যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম আকিব বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রত্যক্ষ দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।


কুমারখালীতে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আহত ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here