নরসিংদী রায়পুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

0
114

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

আজ সকাল ৯ ঘটিকার সময় রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পজ্ঞ অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা হয়, সকাল ৯ টা ৩০ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে সমাপ্তি হয়।

সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার রোজলিন শহীদ চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাফায়েত হোসেন পলাশ, জাতির জনকের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খান নূরউদ্দিন মোঃ জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


নরসিংদী রায়পুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here