ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী মেয়র ইকরামুল হক টিটু

0
102

গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

৯ মার্চ রোজ শনিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সিটির ১২৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটারগণ।প্রথমবারের মত ইভিএমে ভোট দিতে পেরে ভোটারদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস।

মেয়র পদে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হোন জনাব ইকরামুল হক টিটু। সকাল ৮টায় নিজ কেন্দ্র কালীবাড়ি এলাকায় ভোট দিতে এসে ইকরামুল হক টিটু জানান তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

জয়ের পর নবনির্বাচিত মেয়র তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই নগরীর মানুষ ভালোবাসার প্রতিদান দিয়েছেন তাদের ঋণ শোধ করে যাবো তাদের সেবায় নিজেকে আগের ন্যায় নিয়োজিত করে। এই নগরী কে একটি স্মার্ট নগর হিসেবে গড়ে তুলা প্রথম লক্ষ্য। অসম্পূর্ণ কাজ গুলো সম্পূর্ণ করে নগরবাসীর উন্নয়নে সর্বদা নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করবো। আমাকে আপনাকে দোয়ায় রাখবেন।

উল্লেখ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদের প্রার্থীদের ফলাফলও ঘোষণা করা হয় তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে।


ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী মেয়র ইকরামুল হক টিটু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here