
মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৩নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ডের উপনির্বাচনে বানেরা বেগম বই প্রতীকে ১৪০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের প্রার্থী মোছাঃ রজুফা পেয়েছেন ১০৪৭ ভোট।
আজ শনিবার বিকাল ৫:৩০ মিনিটের দিকে পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সুস্মিতা রায় এ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, বানেশ্বর ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ০৮৫ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৩ হাজার ১৫৫ জন। গড়ে ভোট পড়েছে ২৬ দশমিক ১১ শতাংশ।
এ ওয়ার্ডে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।












