ঝিকরগাছা গদখালির ইউপি উপ-নির্বাচনের চেয়ারম্যান হলেন প্রিন্স

0
122

মোঃ আব্দুল জব্বার,স্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল মারা যাওয়ার পর শনিবার (৯ মার্চ) প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতিকের প্রার্থী প্রিন্স আহম্মেদ। তিনি আওয়ামী লীগ সমর্থিত ৫জন প্রার্থীর মধ্যে একজন।

১২ ভোটকেন্দ্রে ১২ জন প্রিজাইডিং অফিসার, ৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১২০ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করেন। উপ নির্বাচনে ৪নং গদখালী ইউনিয়নের ২৩ হাজার ১শত ৬৩ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১২ হাজার ৪শত ৭৬ জন ভোটার। ১শত ৭ ভোট বাতিল এবং বৈধ ভোট ১২হাজার ৩শত ৬৯ ভোট। যার মধ্যে আনারস প্রতিকের প্রার্থী প্রিন্স আহম্মেদ পেয়েছেন ৭হাজার ৮শত ৭৫ ভোট, অটোরিক্সা প্রতিকের প্রার্থী আশরাফ উদ্দীন পেয়েছেন ৩হাজার ১শত ৯৩ ভোট, মোটর সাইকেল প্রতিকের প্রার্থী সাইফুল রহমান সাইফ পেয়েছেন ১হাজার ১শত ২৭ ভোট, চশমা প্রতিকের প্রার্থী ইমামুল হোসেন পেয়েছেন ১শত ২৬ ভোট এবং টেলিফোন প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪৮ ভোট।


ঝিকরগাছা গদখালির ইউপি উপ-নির্বাচনের চেয়ারম্যান হলেন প্রিন্স

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here