Home খুলনা বিভাগ কুষ্টিয়া জেলা কুষ্টিয়া নবনিযুক্ত সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিন এর আগমন কুমারখালী ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স

কুষ্টিয়া নবনিযুক্ত সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিন এর আগমন কুমারখালী ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স

কুষ্টিয়া নবনিযুক্ত সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিন এর আগমন কুমারখালী ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন কুমারখালী উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

৯মার্চ ২০২৩ ইং তারিখ শনিবার সকালে তিনি কুষ্টিয়া থেকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন, আর এম ও, ডাঃ সাইফ সাকিব, ডাক্তার সুপ্রিয় মালাকার সহ হাসপাতালে অন্যান্য ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় সিভিল সার্জন মহোদয় সমস্ত হাসপাতাল ঘুরে দেখেন এবং কর্মকর্তা, কর্মচারীবৃন্দের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য ডাঃ মোঃ আকুল উদ্দিন তার চাকুরী জীবনে দীর্ঘ সময় পার করেছিলেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর পর প্রথমে জয়পুরহাট জেলা সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পেয়ে কুমারখালী থেকে বদলি হয়েছিলেন। এবং সেখান থেকে কুষ্টিয়া সিভিল সার্জন হিসেবে বদলি হয়ে কুষ্টিয়াতে আসেন। দীর্ঘদিন যাবত কুমারখালী কাটিয়েছেন ডাক্তার আকুল উদ্দিন কুমারখালীর বাসির কাছে একজন মানব সেবা মূলক ডাক্তার ছিলেন। তিনি কুমারখালী বাসির কাছে একজন ভাল ডাক্তার হিসাবে চিহ্নিত ছিলেন বলে জানা যায়।


কুষ্টিয়া নবনিযুক্ত সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিন এর আগমন কুমারখালী ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here