
মোঃ মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া
কুষ্টিয়া কুমারখালী করাতকান্দি মারকাজুল ফুরক্বান লি-তালিমিল হাফিজিয়া মাদ্রাসায় আজ তিনজন হাফেজের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মোহাম্মদ আল আমিন সাহেব। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ। হাফেজ মোহাম্মদ আল-আমিন, হাফেজ মোহাম্মদ আবু রায়হান, হাফেজ মোহাম্মদ রাসেল মাহমুদ, উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত কমিটি গন উপস্থিত ছিলেন মাদ্রাসার আশেপাশের সম্মানিত মেহমান গন। মাদ্রাসায় শিক্ষক হাফেজ মোঃ আল আমিন সাহেব আলোচনার মাঝে বলেন হাফেজদের উদ্দেশ্যে ছুটি শেষে বাসায় গিয়ে কুরআনের প্রতি মহাব্বত থাকতে হবে। পিতা মাতাকে সম্মান ও ভালবাসতে হবে। পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে ইমামের সহিত আদায় করতে হবে। এমন কোন কাজ করা যাবে না যেটা সমাজের চোখে খারাপ দেখায় এবং মাদ্রাসার দুর্নাম হয়। তিনি আরো বলেন উক্ত মাদ্রাসায় ২০২৩ইং সালে মোট ৬ জন হাফেজ হয়।
৩১-১২-২০২৩ ইংরেজি তারিখে আরো ৩জন হাফেজ হন ১. হাফেজ মোহাম্মদ আকিবুর রহমান, ২. হাফেজ মোহাম্মদ জাকারিয়া ইসলাম, ৩. হাফেজ মোঃ আল আমিন। অত্র মাদ্রাসা থেকে মোট হাফেজের সংখ্যা ৩১-১২-২০২৩ পর্যন্ত দাঁড়িয়েছে ১৯জন। ২০২৩ সালে মাদ্রাসায় পরীক্ষা নেয়া হয় পরীক্ষায় বিভিন্ন শাখার ফলাফল প্রকাশ করা হয় এবং মাদ্রাসার বাচ্চাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসার বাচ্চা ও তাদের পিতা মাতা এলাকা বাসিদের প্রতি দোয়া ও দুপরের খাবারের মধ্য দিয়ে উক্ত বিদায় অনুষ্ঠান সমাপ্তি করা হয়।













