কালীগঞ্জ দলগ্রাম ইউনিয়ন কৃষকদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
269

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৩ মার্চ, ২০২৪ শনিবার) কালভৈরব স্কুল মাঠে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব রোকন উদ্দিন বাবুল।

দলগ্রাম ইউনিয়ন কৃষকদলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিধান চন্দ্র রায়, যুগ্ম-আহবায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক অতুল কৃষ্ণ অধিকারী, গোড়ল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক গজর উদ্দিন পাটোয়ারী, কালীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক প্রভাষক শাহিনুর ইসলাম শাহীন। কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ-অধ্যাপক আখেরুজ্জামান স্বাধীন, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিনুর রহমান মতিন, যুগ্ম-আহবায়ক রাজ্জাকুর ইসলাম (রাজ্জাক) সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন দেশের এই কঠিন পরিস্থিতিতে দলের নেতাকর্মী সহ দেশের সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ ভাবে বিএনপি’র পাশে থাকার আহ্বান জানানো হয়।


কালীগঞ্জ দলগ্রাম ইউনিয়ন কৃষকদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here