দুমকিতে পাঙ্গাসিয়ায় বৃষ্টির কামনায় ইস্তিকার নামাজ আদায়

0
173

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

তিব্র তাপদাহে পুড়ছে সমগ্র বাংলাদেশ। এই তাপদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির কামনায় পটুয়াখালীর দুমকির পাংগাসিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা ও পাংগাসিয়া দরবার শরীফের উদ্যোগ বিশেষ ইস্তিকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

শনিবার (২৭এপ্রিল) সকাল সাড়ে ৬ টায় এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। পাংগাসিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার মাঠে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। এই নামাজের ইমামতি করেন হযরত মাওলানা মুফতি মোঃ ইউসুফ আলী প্রধান মুহাদ্দিস,পাঙ্গাসিয়া নেছারিয়া কামিল মাদরাসা।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। রোদের আলোয় কেউ বেড় হতে পারছেন ঘর থেকে। দিনমজুর সহ নিন্ম আয়ের মানুষরা পরেছে চরম ভোগান্তিতে। চলমান মৌসুমে চাষাবাদ করতে পারছে না কেউ। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে বলে জানান হয়।


দুমকিতে পাঙ্গাসিয়ায় বৃষ্টির কামনায় ইস্তিকার নামাজ আদায়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here