
সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলা পূর্বধলা থানা ১১নং গোহালাকান্দা ইউনিয়নের তিনটি গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল জব্বার স্মৃতি হাসপাতাল লাউখাই, শ্যামগঞ্জ পূর্বধলা পক্ষ থেকে অসহায় ও প্রতিবন্ধী তিনজনকে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল জব্বার সাহেবের ছেলে ১১নং গোহালাকান্দা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন ফজল। হুইল চেয়ার সুবিধা পেয়ে থাকেন, মো: সিফাত (১০) পিতা মো: আবদুল মালেক, গ্রাম: শুভখাউ। মোছা: সেলিনা খাতুন, পিতা মৃতঃ আ: মোতালেব, গ্রাম: ছিলিমপুর। মিরাজ মিয়া, পিতা মৃতঃ সুরুজ আলী, গ্রাম: শালদিঘা।
হুইল চেয়ার বিতরণ সময় উপস্থিত ছিলেন, মো:শহীদুল ইসলাম সরকার (শহীদ) সাধারণ সম্পাদক কৃষকলীগ পূর্বধলা উপজেলা। মো: সোহরাব হোসেন। মোছা: সায়েদা আক্তার, মোছা: হাসি বেগম ওয়ার্ড মেম্বার, মো: আ: হান্নান, মো: লিটন মিয়া, মোঃ সোহেল মিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধীরা খুবই খুশি হয় এবং তারা চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। মোছা: সেলিনা বলেন, আমি ২৫ বছর যাবত প্রতিবন্ধী অবস্থায় আছি কেউ আমার খোঁজ খবর রাখে নাই, কিন্তু বর্তমান চেয়ারম্যান মোঃ আনোয়ারা হোসেন সাহেব আমার সব সময় খোঁজ খবর রাখেন তাতে আমি অনেক খুশি। এলাকাবাসী বলেন, বর্তমান চেয়ারম্যান আমাদের সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকে এবং আমাদের সব সময় খোঁজ খবর রাখে এমন চেয়ারম্যান পেয়ে আমরা গর্বিত।
মোঃ আনোয়ার হোসেন চেয়ারম্যান বলেন, আমিও সব সময় চাই জনগণের পাশে থেকে সেবা করতে। যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবা করে যাব।













