খোকসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনে ব্যাপক গণসংযোগ করেন আসাদুজ্জামান লিটন

0
107

হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

শুক্রবার দুপুর ২টা আগামী ৮ই মে খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও উড়োজাহাজ মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করে যাচ্ছেন খোকসা উপজেলা একজন ফুটবল খেলোয়াড় আসাদুজ্জামান লিটন।

ওসমানপুর ইউনিয়ন ১, ২, ৩ ,৪, ৫, ৭, ৮, ৯নং ওয়ার্ড নির্বাচনী পথসভা ও কর্মী সমাবেশ করেন।

এ সমসয় উপস্থিত ছিলেন, খোকসা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, লাভলী লাইট হাউস, আনিসুর রহমান (সোনা), খোকসা ভোরের পাখি ফুটবল একাদশের ক্যাপ্টেন, সদর, আজাদ, আলম, আনোয়ার, বাসু, শহিদুল ইসলাম কাজল, তুহিন বিশ্বাস, সুমন হোসেন, জ্যাকি, নাজমুল, লারা, শরিফ, আরমান, সাব্বির, আমজাদ, আলামিন সহ। ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন ফুটবল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান লিটন বলেন, আমি আপনাদের কাছে নেতা হতে আসিনি, আমি খোকসা উপজেলা সাধারণ মানুষদের বাঁচাতে এসেছি। আমি যদি খোকসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হতে পারি তাহলে আমি আপনাদের খোকসা উপজেলাকে মডেল উপজেলা হিসাবে উপহার দিবো।

এই জন্য আপনারা আমার পাশে থাকবেন ও একটি করে উড়োজাহাজ মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আরো বলেন, আপনাদের ভোট একটি আমানত, দেখে শুনে যাকে ভালো মনে হয় তাকে আপনারা ভোট দিবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


খোকসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনে ব্যাপক গণসংযোগ করেন আসাদুজ্জামান লিটন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here