পূর্বধলায় ভাইস চেয়ারম্যান পদে প্রচারনায় এগিয়ে টিউবওয়েল প্রতিক নিয়ে হারুন

0
148

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাবেক ছাত্রনেতা হারুন উর রশিদ (টিউবওয়েল) প্রচার প্রচারণায় ও ভোট জড়িপে বেশ এগিয়ে আছেন। তার নাম উপজেলার সবার মুখে মুখে। তিনি ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত লড়ছেন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আরো ১০ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। নির্বাচনী প্রচারণায় কেউ কেউ রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার কেউ কেউ উপজেলাকে মাদক মুক্ত ও আধুনিক করে গড়ে তোলার আশ্বাস দিচ্ছেন।

এলাকাবাসী বলেন, যুবসসমাজকে ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকমুক্ত করে সমাজ গড়তে হলে অবশ্যই হারুন এর বিকল্প নেই। পূর্বধলা সদর ইউনিয়নের এক ভোটার বলেন, ১১ জন প্রার্থীর মধ্যে হারুন উর রশিদ একজন মানবতার ফেরিওয়ালা। আমি অসুস্থতা নিয়ে হারুন সাহেবের সাথে বারবার দেখা করেছি, প্রতিবারই তিনি আমাকে সহযোগিতা করেছেন।

আরেকজন বলেন, হারুন উর রশিদ এর পক্ষে যে জোয়ার তা অন্য কোনো প্রার্থীর পক্ষে দেখছি না। পূর্বধলা আগিয়া ইউনিয়নের বাট্টা এলাকার কয়েকজন বলেন, হারুন ভাই একজন সৎ ও নীতিবান অন্যায়ের প্রতিবাদী লোক।

ভাইস চেয়ারম্যান প্রার্থী হারুন উর রশিদ বলেন, আমি ছোটকাল থেকেই ছাত্ররাজনীতির পাশাপাশি মানুষের পাশে থেকে কাজ করার চেস্টা করছি। আপনাদের পাশে থাকার জন্যই আবারো নির্বাচনে এসেছি। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি বলেন, জনগণই আমার শক্তি। জনগণ আমাকে ভালোবাসে বিগত নির্বাচনে ১৬ হজার ভোট দিয়েছিল দুঃভাগ্যবশত আমি নির্বাচিত হতে পারিনি, আমি আশাবাদী জনগণ আমাকে আগামী ২১ মে তারিখে (টিউবওয়ল) প্রতিকে তাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করবে ইনশআল্লাহ।

উল্লেখ্য যে পূর্বধলা উপজেলা ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত যার ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার। এই উপজেলা দ্বিতীয় ধাপে ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।


পূর্বধলায় ভাইস চেয়ারম্যান পদে প্রচারনায় এগিয়ে টিউবওয়েল প্রতিক নিয়ে হারুন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here